শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

নোয়াখালীতে হাতিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনি ইউনিয়নে অভিযান চালিয়ে মো. বাবুল প্রকাশ বাবুল কামার (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি ট্রিগার ও ট্রিগার গার্ড বিহীন পাইপগান, দু’টি এলজি, দশটি কিরিচ, বিশটি রকেট প্যারাসুট ফ্লেয়ারস উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে সকালে হরনি ইউনিয়নের নবীনগর গ্রামের বাবুলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল ওই বাড়ির আবুল বাসারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের একটি দল হাতিয়ার নবীনগর গ্রামের বাবুলের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে নিজ ঘর থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ওই ঘর থেকে একটি ট্রিগার ও ট্রিগার গার্ড বিহীন পাইপগান, দু’টি এলজি, দশটি কিরিচ, বিশটি রকেট প্যারাসুট ফ্লেয়ারস উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ গ্রেপ্তার সন্ত্রাসী বাবুল কামারের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ