হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের সাথে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আঃ হাদী মিয়ার নির্বাচনি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) উপজেলার রাজারগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচনি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অনেক নেতা কর্মী এবং এলাকার গন্যমান্য অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান প্রার্থী আঃ হাদী মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে রাজারগাঁও ইউনিয়ন থেকে নৌকা প্রতীক দিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), এমপি মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দেশের উন্নয়ন করছেন, তেমনি সরকারের উন্নয়ন ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে একজন যোগ্য চেয়ারম্যানের বিকল্প নেই। তাই সকল নেতাকর্মীর কাছে আমার আবেদন নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাই কাজ করবেন।
তিনি বলেন, নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক, নৌকা প্রতীক জয়ী হলে রাজারগাঁও ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। তাই নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে সবাই নৌকায় ভোট দিন।