শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটুক্তি, রিমান্ডে মেয়র আব্বাস

রাজশাহী ব্যুরো / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটুক্তি ও বিতর্কিত মন্তব্য করায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে রিমান্ড আবেদনের শুনানি শেষে মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার মেয়র আব্বাসের ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। এসময় মেয়র আব্বাসের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন রাজশাহী বারের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদী শুনানি করেন। আর বাদি পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম সরকার, মোজাফফর হোসেন ও মুসাব্বিরুল ইসলাম।

আইনজীবী আসলাম সরকার বলেন, রাজশাহীর বোয়ালিয়া থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ১ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন মেয়র আব্বাস। গত ২ ডিসেম্বর তাকে রাজশাহীর আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও বোয়ালিয়া মডেল থানার এসআই শাহাবুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার সেই রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২২ নভেম্বর রাতে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও বিতর্কিত মন্তব্যের একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়। পরের দিন বোয়ালিয়া থানায় ডিজিটাল আইনে মামলা করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ