শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রামে নতুন করে সংক্রমিত ১২ জন

চট্টগ্রাম ব্যুরো / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ০ দশমিক ৮১ শতাংশ। এ সময়ে শহরে ও জেলায় কোনো করোনা রোগির মৃত্যু হয়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, রোববার ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর আট ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১২ জনই শহরের বাসিন্দা। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৪২৯ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৪ হাজার ১১৩ জন ও গ্রামের ২৮ হাজার ৩১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় শহর ও গ্রামে কেউ মৃত্যুবরণ করেননি। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১  জনই রয়েছে। এর মধ্যে ৭২৩ জন শহরের ও ৬০৮ জন গ্রামের।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে কোনো ভাইরাস-বাহক চিহ্নিত হননি। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি এপিক হেলথ কেয়ারে ৪১ টি নমুনার মধ্যে ৬ টির রেজাল্ট পজিটিভ আসে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫ জনের নমুনায় ২ জন ভাইরাসবাহক চিহ্নিত হন। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ২৫ জনের এন্টিজেন টেস্টে ৩ জনকে সংক্রমিত বলে জানানো হয়। শেভরনে ৩৯৪ টি নমুনা পরীক্ষা করে একটিতে ভাইরাস পাওয়া যায়।

এদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৭, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৮৫, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৫২ ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২৭ টি নমুনা পরীক্ষা হয়। পাঁচ ল্যাবে পরীক্ষিত ৫০১ নমুনার সবগুলোরই রেজাল্ট নেগেটিভ আসে।

এদিন, ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো যায়নি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪ দশমিক ৬৩, আরটিআরএলে ৪০, এন্টিজেন টেস্টে ১২ ও শেভরনে ০ দশমিক ২৫ শতাংশ এবং বিআইটিআইডি, চমেকহা,  চবি, ইম্পেরিয়াল হাসপাতাল ও মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ০ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ