শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শাহরাস্তিতে ১১ চেয়ারম্যানসহ ২৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মো: দিদার হোসেন মজুমদার, শাহরাস্তি / ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে ১০ ইউনিয়নে ১১ চেয়ারম্যান ও ১ সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য ১৭ জনসহ ২৯ জনের মনোয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কাসেম।

সোমবার (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা এ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন রায়শ্রী উত্তর ইউপির মোঃ সাইফুল ইসলাম মাসুদ। রায়শ্রী দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার। মেহের উত্তর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রশিদ পাটোয়ারী। টামটা উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী মোঃ রবিউল আলম ও মোঃ রতন ব্যাপারী সেলিম। টামটা দক্ষিণ ইউপির মোঃ সাইফুল ইসলাম দুলাল, মোঃ আবুল খায়ের মোল্লা। সুচিপাড়া উত্তর ইউপির লোকমান, সূচীপাড়া দক্ষিণ সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিদ্দিকুর রহমান ও মোঃ সারোয়ার হোসেন জুয়েল। এবং ১ সংরক্ষিত নারী সদস্য ও ১৭ জন সাধারণ সদস্য প্রার্থী প্রত্যাহার করেন।

৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ শ’ ৭৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

৬ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১০ টি ইউনিয়নের স্ব স্ব রিটার্নিং অফিসারের কাছ থেকে ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৫ জন, সাধারণ সদস্য পদে ৩শ’৯৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কাসেম জানান, চেয়ারম্যান পদে টামটা দক্ষিণ ইউনিয়নে ৭ জন, টামটা উত্তর ইউনিয়নে ৪ জন, চিতোষী পূর্ব ইউনিয়নে ৫ জন, চিতোষী পশ্চিম ইউনিয়নে ৭ জন, মেহের দক্ষিণ ইউনিয়নে ৩ জন, মেহের উত্তর ইউনিয়নে ৬ জন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ৫ রায়শ্রী উত্তর ইউনিয়নে ৪ জন, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে ৭ জন ও সূচীপাড়া উত্তর ইউনিয়নে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

টামটা উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর কবির পলাশ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা ওমর ফারুক দর্জি, ৪ জন প্রার্থী । টামটা দক্ষিণে নৌকা প্রতীকের প্রার্থী সফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন পাটোয়ারী, জামাল আহমেদ, বিএনপি নেতা তোফায়েল আহমেদ সোহেল,আবুল কালাম সহ ৭জন প্রার্থী। সূচিপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান পাটোয়ারী সহ ৭ জন প্রার্থী।

সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহতাব উদ্দিন হেলাল, বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা আঃ রশিদ সহ ৭ জন প্রার্থী। চিতোষী পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা জোবায়েদ কবির বাহাদুর সহ ৭জন প্রার্থী । চিতোষী পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী, বিএনপি নেতা আলম বেলাল সহ ৫ জন প্রার্থী।

১০টি ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র একাধিক প্রার্থী রয়েছেন। এছাড়া রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে মাসুদ আলম চেয়ারম্যান প্রার্থী। এছাড়াও কয়েকটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ও ইসলামী ফ্রন্ট থেকে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।

তফসিল অনুযায়ী আগামি ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ । ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ