শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

টেকনাফ কোস্টগার্ডের প্রশাসনিক ভবন উদ্বোধন

কক্সবাজার ব্যুরো / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

সমুদ্রপথে মাদক-মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোস্টগার্ড। এই নিরাপত্তা প্রহরীদের জন্য টেকনাফে স্টেশনে প্রশাসনিক ভবন, অফিসার্স মেস ও নাবিক নিবাস ভবনের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় টেকনাফে নাফ নদীর তীরে ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

টেকনাফে কোস্টগার্ডের গুরুত্বপূর্ণ স্টেশনটিতে দীর্ঘদিন ধরে আবাসনসহ অবকাঠামোগত নানা সংকটের মধ্য দিয়ে দাপ্তরিক কাজ পরিচালনা করতে হয়েছে। এখন ভবনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেই সমস্যার অবসান হল।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, কোস্টগার্ডের পূর্ব-জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরীসহ কোস্টগার্ডের উর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন নির্মিত ভবনগুলো উদ্বোধনের পর অনুষ্ঠানের প্রধান অতিথি কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আশরাফুল হক চৌধুরী গাছের চারা রোপণ করেন। পরে অর্ধ-শতাধিক জেলেদের মাঝে লাইফ জ্যাকেট, বয়া, টর্চ-লাইট, ম্যাগনেটিক কম্পাস ও রেডিও বিতরণ করা হয়।

কোস্টগার্ডের সংশ্লিষ্টরা জানান, টেকনাফ সীমান্তে মাদকপাচার, মানবপাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কোস্টগার্ডের। এতদিন অবকাঠামো ও উপকরণগত সংকটের কারণে যথার্থ নজরদারী করা সম্ভব ছিল না। তাই, বিরাজমান সংকট সমাধানের উদ্যোগ নেয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ