শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

দুই সপ্তাহ পর করোনায় মৃত্যু দেখলো সিলেট

সিলেট ব্যুরো / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কেউ মারা যাননি। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের সংখ্যাও শূন্যের কোঠায়। এই অবস্থায় বেশ স্বস্তিতে ছিলেন সিলেট বিভাগের মানুষ।

কিন্তু ১৭ দিন পর ফের করোনায় মৃত্যু দেখলো সিলেট বিভাগ। করোনার থাবায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। আর এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। এর আগে গত ১৭ নভেম্বর সিলেট বিভাগে একদিনে করোনায় ৩ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছিল।

শনিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা। আর নতুন এই একজন নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৮৭ জন। আর বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

এদিকে, গেল ২৪ ঘন্টায় ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৫ জন। এর মধ্যে সিলেটের ৪ জন ও মৌলভীবাজারের ১ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত সনাক্তের হার ০.৮৫ শতাংশ। আর সবমিলিয়ে বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত সনাক্ত হলেন ৫৪ হাজার ৯৯২ জন।
এছাড়া গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১৩ জন করোনা আক্রান্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আর এখন পর্যন্ত করোনা থেকে সিলেট বিভাগে সুস্থ হলেন ৪৯ হাজার ৪২৭ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ