শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিক্ষা, সাংস্কৃতিতে যারা যত এগিয়ে সে জাতি তত উন্নত : হুমায়ুন কবির ঢালী

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে ‘মতলব মুক্ত দিবস’ উপলক্ষে সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৪ডিসেম্বর) বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ুন কবির ঢালী।

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির ঢালী বলেছেন, যে দেশে যত বেশি গুনীজনকে সম্মান দেয়া হবে, সেই দেশে তত বেশি গুনীজন তৈরি হবে। তিনি আরো বলেন, প্রকৃতির সঙ্গে আমরা যেরূপ আচরণ করি, প্রকৃতিও আমাদের কাছে সেভাবে ফিরে আসে। যা কিছু ভাল আমরা যদি তা করি এবং যা কিছু মন্দ, খারাপ তা বর্জন করি তবেই দেশ ও জাতি আলোকিত হবে। তিনি আরো বলেন, শিক্ষা, সাংস্কৃতিতে যারা যত এগিয়ে সে জাতি তত উন্নত। আমরা বাঙালী জাতি। আমরা উন্নত জাতি। আমাদের ইতিহাস ঐতিহ্য আড়াই হাজার বছরের অধিক সময়ের। যারা শিল্প-সাহিত্য চর্চা করেন তারা তত উন্নত

সাহিত্য পরিষদের উপদেষ্টা আব্দুল মালেক খানের সভাপতিত্বে ও সাহিত্য পরিষদের চেয়ারম্যান কবি সাঈদ আশিকের পরিচালনায় বক্তব্য রাখেন, গজরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, মতলব উত্তর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি নুর মোহাম্মদ, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক সরকার, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নাছির উদ্দিন মিয়া, গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ছানা উল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, মহিলা নেত্রী তাছলিমা আক্তার আঁখি, মানবাধিকার কর্মী প্রভাত চন্দ্র ভৌমিক, গজরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক এম এম সাইফুল ইসলাম।

৮ জন গুনী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। যাদেরকে সম্মাননা দেয়া হলো তারা হলেন-শিক্ষকতায় মো. শহীদ উল্লাহ মাস্টার, রাজনীতি ও সফল ইউপি চেয়ারম্যান মো. হানিফ দর্জি, সাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, সমাজ সেবায় নাসির উদ্দিন মিয়া, সাংবাদিকতায় বোরহান উদ্দিন ডালিম, মানবাধিকার কর্মী হাজী মো. শেখ ফরিদ বেপারী, সংগঠক কবি নুর মোহাম্মদ খান,


এই ক্যাটাগরির আরো সংবাদ