শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

‘বিশ্ব শান্তি সম্মেলন’ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

দর্পণ ডেস্ক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হচ্ছে শনিবার বিকেল সাড়ে ৪টায়। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে ৫০টি দেশের ১০০ জন প্রতিনিধি অংশ নেবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি প্রতিষ্ঠার বিশ্ব স্বীকৃতি হিসেবে জুলিও কুরি পদক পেয়েছিলেন। এ কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। জাতিসংঘে শান্তির সংস্কৃতির যে রেজুলেশন, সেটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা থেকেই এসেছে। তার নেতৃত্বে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থল সীমান্ত নির্ধারণ, সমুদ্রসীমার নিষ্পত্তির বিষয়গুলো শান্তিপূর্ণভাবে মীমাংসিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববাসীকে শান্তির বার্তা দিতে চায়। সেই বার্তা দিতেই এই সম্মেলনের আয়োজন।

এ সম্মেলনে বিভিন্ন দেশের ৬০ জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেবেন। আর বাকি ৪০ জন সশরীরে অংশ নেবেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, যুক্তরাজ্যের সাবেক ফার্স্টলেডি চেরি ব্লেয়ার, সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গোহ চক তং, নোবেল বিজয়ী মানবাধিকারকর্মী কৈলাশ সত্যার্থী, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। তারা ভার্চুয়ালি অংশ নেবেন। সশরীরে অংশ নেবেন ইউনিভার্সিটি অব কলম্বোর ভিসি অধ্যাপক চান্দ্রিকা এন ওয়াজেয়ারত্নে, ভারতের চলচ্চিত্রকার গৌতম ঘোষ, ভারতের সাবেক মন্ত্রী সুরেশ প্রভুসহ বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী, চলচ্চিত্রকার, থিংক ট্যাংক ও সাবেক রাজনীতিকরা।

সম্মেলন উদ্বোধনের আগের দিন শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আগত আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি নৈশভোজ হয়েছে। শনিবার সকালে দুটি প্যানেল আলোচনা হবে। সম্মেলনের দ্বিতীয় দিন রোববার আরও দুটি প্যানেল আলোচনা হবে। সম্মেলনের শেষ দিন ঢাকা শান্তি ঘোষণা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে রোববার বিকেলে এ সম্মেলন শেষ হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ