শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বছরের শেষ সূর্যগ্রহণ কাল

নিজস্ব প্রতিবেদক / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

আগামীকাল শনিবার (৪ ডিসেম্বর) দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ। গ্রহণটি হবে বলয়গ্রাস গ্রহণ, মানে পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যার এদিনে। সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে।

ভারতীয় গণমাধ্যম এবিপি জানিয়েছে, আগামীকাল শনিবার সূর্যগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১.২৯ মিনিটে। পূর্ণগ্রাস শুরু হবে দুপুর ১টা থেকে। পূর্ণগ্রাস সম্পন্ন হবে দুপুর ১.৩৩ মিনিটে। দুপুর ২.০৩ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে। ৩.৩৭ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। মোট, ৪ ঘণ্টা ৮ মিনিট স্থায়ী হবে এই গ্রহণকাল। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুধুমাত্র দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা ছাড়াও দক্ষিণ আটলান্টিকের কিছু অংশে দৃশ্যমান হবে।
ভারতীয় ‍উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না। এদিন অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে।

  • কিছু পরামর্শ : সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে। গ্রহণ দেখার জন্য লেন্সে একটি বিশেষ সৌর ফিল্টার প্রয়োজন। সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। পানিতে সূর্যের প্রতিফলনের দিকে তাকাবেন না। গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।


এই ক্যাটাগরির আরো সংবাদ