শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

নোয়াখালী প্রতিনিধি / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়নপুর গ্রামে মাদরাসা থেকে বাড়ি ফেলার পথে রাস্তা থেকে তুলে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ভিক্টিমের মা বৃহস্পতিবার রাতে জহির উদ্দিন (৪৫) ও হাবীব উল্যাহকে (৪৩) আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, বীর নারায়নপুর গ্রামের ডেকোরেটর দোকানদার জহির এবং ওই দোকানের জায়গার মালিক হাবীব বিভিন্ন সময় ওই ছাত্রীকে মাদরাসায় যাওয়ার আসার সময় ইভটিজিং করতো। বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ডেকোরেটর দোকানের সামনে পৌঁছলে ধর্ষক জহির তাকে মুখ চেপে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে দোকানে ডুকিয়ে স্যাটার বন্ধ করে হাবীবের সহায়তায় তাকে ধর্ষণ করে। এ সময় ওই মাদরাসা ছাত্রীর চিৎকারে স্থানীয় কিছু এলাকাবাসী এগিয়ে এসে ধর্ষকের দোকান ঘেরাও করলে কৌশলে তারা পালিয়ে যায়।

পরে রাতে এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ২ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে এবং ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ