শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সাংবাদিক জাকির হোসেন সাঈদ আর নেই

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী আর নেই! (ইন্নালিল্লাহী…….রাজেউন)।


তিনি দীর্ঘদিন হৃদরোগে ভূগছিলেন। গত প্রায় তিনমাস পূর্বে চিকিৎসা করে ঢাকা থেকে ফিরে আসেন। এর প্রায় এক মাসপর তিনি ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়। এবার আর তিনি সুস্থ হয়ে ফিরতে পারেননি। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


কর্মজীবনে তিনি দৈনিক নিউজ টু ডে, দৈনিক প্রতিদিনের সংবাদ, ও দৈনিক চাঁদপুর প্রতিদিন এর ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সহ-সভাপতি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, ফরিদগঞ্জ উপজেলার সাবেক পরিচালক, উপজেলা বি.আর.ডি.বি কেন্দ্রীয় সমবায় সমিতি)’র সদস্য ও ফরিদগঞ্জ বাজারের পাটওয়ারী ডিপার্টমেন্টাল স্টোর এর স্বত্ত্বাধিকারী। জাকির হোসেন সাঈদ পাটওয়ারী দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকা কয়েক বছর অফিস প্রধান এর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া, দৈনিক দিনকাল এর ফরিদগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

ফরিদগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে অদ্য শনিবার সকাল ৯ ঘটিকায় শেষ শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উপজেলার পূর্ব কাউনিয়া গ্রামে নিজ বাড়ির স্কুলের সামনে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, প্রিয় সহকর্মী জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর মৃত্যুর খবর শোনামাত্র ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়ার আহ্বান করছেন ফরিদগঞ্জ প্রেসক্লাব নের্তৃবৃন্দ।


সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, সাবেক সাংসদ ড. মুহম্মদ শামছুল হক ভূঁইয়া, সাবেক সাংসদ লায়ন মোহাম্মদ হারানুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, বি.এন.পি নেতা বিশিষ্ট ব্যবসায়ী এম.এ হান্নান, বি.এন.পি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন পাটওয়ারী, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহাম্মেদ চৌধুরী, বি.আর.ডি.বি’র চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, যুবলীগ, ফরিদগঞ্জ উপজেলা শাখার আহবায়ক, ফরিদগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সকল সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ