শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সাজেকে অগ্নিকান্ডে রিসোর্টসহ ৭টি স্থাপনা ভষ্মীভূত

নিজস্ব প্রতিবেদক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে বৃহস্পতিবার ভোর রাতে অগ্নিকান্ডে ৪টি রিসোর্ট, ২টি রেস্টুরেন্ট ও ১টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার সময় অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে সাজেক অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেষ্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট সম্পূর্ণ পুড়ে যায়। এত ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকান্ডের খবর পেয়ে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি টিমসহ সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ