শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

বিমানের ধাক্কায় কক্সবাজারে ২ গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানের পাখার ধাক্কায় ২ গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার গোলাম মোর্তুজা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার আগে রানওয়ের আশেপাশে দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ডানায় ধাক্কা লেগে গরু ২টি মারা যায়। তবে বেঁচে যান বিমানের ৯৪ আরোহী।

ওই বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (ফ্লাইট নং-BG 434, Boeing) রানওয়ে ১৭নং ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় বিমানের ডানদিকের ডানায় ধাক্কা লেগে দুটি গরু ঘটনাস্থলেই মারা যায়। বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বলে বিমানবন্দর সূত্রে জানা যায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৪ উড়োজাহাজটি সন্ধ্যায় ৬টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। অবতরণের আগে শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) পাইলট উড়োজাহাজের পেছনের চাকা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালে আকাশে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়।

৯৪ জন যাত্রী নিয়ে প্রায় ২০ মিনিট ঢাকার আকাশে ঘুরতে থাকে যাত্রীবোঝাই উড়োজাহাজটি। সে সময়ের মধ্যে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি সম্পন্ন করে, যেন অবতরণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ