শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শারীরিক উপস্থিতিতে ২০ মাস পর চলছে সুপ্রিম কোর্টের বিচারকার্য

আশেক এলাহী / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

করোনাকে কেন্দ্র করে প্রায় ২০ মাসের বিরতির পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল থেকে  আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে বিচারকার্য শুরু করেন।

এর আগে ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তি দেয় কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেন যে, ১ ডিসেম্বর (বুধবার) হতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করত: শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রসঙ্গত, এর আগে করোনা মহামারিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আপিল বিভাগ ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পাপাশাপাশি হাইকোর্টের সীমিত সংখ্যক বেঞ্চে শারীরিক উপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম চলছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ