শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

গণপরিবহনে হাফ ভাড়াসহ ৮দফা দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের মানবন্ধন ও সমাবেশ

খাদিজা আক্তার, গাজীপুর / ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

গণপরিবহনে সারাদেশের শিক্ষার্থীদের হাফ ভাড়া ও নিরাপদ সড়কসহ ৮দফা দাবিতে গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের পর সংক্ষিপ্ত সমাবেশ থেকে তারা ওই দাবি জানিয়েছেন।
ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী লিপন সাহা বলেন, ‘এক দেশে দুই নীতি কেন? ঢাকার শিক্ষার্থীদের জন্য হাফ পাশ অথচ সারাদেশের শিক্ষার্থীরা পূর্ণ ভাড়া দিবে এটা হতে পারে না’। এটা আমরা মানি না। ঢাকার মতো সারাদেশেও গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনে নামবে শিক্ষার্থীরা।
চান্দনা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী মোকারম বিল্লাহ বলেন, ‘সাড়া দেশে সড়ক, নৌ, রেল এবং মেট্রোরেল এ হাফ পাশ নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন এবং লাইসেন্সবিহীন কোনো পরিবহন চলাচল করতে পারবে না তা নিশ্চিত করতে হবে। পরিকল্পিত বাস স্টপেজ ও রাস্তা পারাপারের জন্যে জেব্রা ক্রসিং এবং এটা মানার জন্যে কঠোর আইনের ব্যবস্থা করতে হবে। দ্রত বিচারিক ট্রাইবুনালে বিচার ও নিহত ছাত্র বা যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে।
এছাড়াও সাড়া দেশে প্রত্যেক জেলায় যতগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ছিল সেগুলো সচল করতে হবে এবং প্রতি জেলায় বিআরটিসি বাস সংখ্যা বাড়াতে হবে। গাড়িচালকদের জন্যে দেশে যতগুলো ট্রেনিং ইন্সটিটিউট ছিল সেগুলো সচল করতে হবে এবং চালকদের মাসিকভাবে ডোপ টেস্ট করতে হবে।
 কোনো গাড়িচালক দৈনিক ৮ ঘণ্টার বেশি ডিউটি করতে পারবেন না এবং সে হিসেবে স্যালারি পাবেন এবং মালিকের সঙ্গে নির্দিষ্ট দৈনিক অর্থ জমার চুক্তি থাকতে পারবে না তা নিশ্চিত করতে হবে। নারীদের নিরাপত্তার জন্যে প্রত্যেক বাসের অভ্যন্তরে ক্যামেরা স্থাপন করতে হবে।
গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে সম্প্রতি এইচএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘ঢাকায় হাফভাড়া কিন্তু সারাদেশে ফুল ভাড়া এটা আমাদের ওপর একপ্রকার জুলুম। এটি কার্যকর হলে শিক্ষার্থীদের মধ্যে একটি বিভাজনের সৃষ্টি হবে।
আমরা এটা মানি না, দেশের সব শিক্ষার্থীদের সমান অধিকার রয়েছে। আমরা আজ মানববন্ধন করলাম, দাবি না মানলে আগামীতে রাস্তা অবরোধ করে আন্দোলন করবো।’ আগামি শনিবার এসব দাবি নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ