শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

নীলকমল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধীত সভা অনুষ্ঠিত

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধীত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর বিকেল ৪ টায় হাইমচর উপজেলার নীলকমল  ইউনিয়নের চেয়ারম্যান বাজার মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাচ্চু মোল্লার সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ হুমায়ুন প্রধানীয়া,প্রধান বক্তার বক্তব্যে রাখেন হাইমচর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

এসময় উপস্থিত  ছিলেন  হাইমচর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ শাহজান মিয়া,যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার,শাহউদ্দিন টিটু হাওলাদার,  সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ,দপ্তর সম্পাদক মোঃ মাকসুদ আলম খান, হাইমচর উপজেলা যুবলীগ আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী রাজা পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলী আহম্মদ দেওয়ান, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজী।


বর্ধীত সভায় ৪ জন আওয়ামিলীগ দলীয়  মনোয়ন প্রত্যাশী হয়েছেন।প্রত্যাশীরা হলেন সাবেক চেয়ারম্যান মরহুম নাছির সরদারের পুত্র সাউদ আল নাসেরকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তাব দেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ পেদা, সমর্থন করেন ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা।


চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাচ্ছু মোল্লাকে প্রস্তাব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নেকমত আলি শেক, সমর্থন করেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর বেপারী। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নোয়াব মোল্লাহকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তাব করেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মানিক মোল্লা, সমর্থন করেন ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি দাদন মোল্লাহ এ ছাড়াও চেয়ারম্যান প্রার্থী হিসেবে সালাউদ্দিন সরদাকেও প্রস্তাবনা দেয়া হয়।


বর্ধিত সভায় বক্তারা বলেন, নৌকা প্রতিক উন্নয়নের প্রতিক। এ প্রতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক। দল যাকে নৌকা প্রতিক দিবে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে। দলের বিরুদ্ধে গিয়ে কেউ নৌকার বিপক্ষে কাজ করার কথা চিন্তাও করবেন না। সবার আগে দল দল যাকে মনোনয়ন দিবে তার হয়েই সকলে কাজ করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ