শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

চাঁদপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক কর্মসম্পাদন ও মতবিনিময় সভা

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী জঙ্গিবাদ/ মাদক/ইভটিজিং বিষয়ক মতবিনিময় সভা ও পোস্টার প্রর্দশনীর আয়োজন করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. কানিজ ফাতেমা এর সভাপতিত্বে বাংলা বিভাগের প্রভাষক জনাব মাসুমা-তুন-নূর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, ভ‚গোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, পদার্থবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ ইলিয়াছ হোসেন ভ‚গোল বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে মতামত ব্যক্ত করে একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া।

প্রধান অতিথির বক্ত্যব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, জঙ্গিবাদ,মাদক,ইভটিজিং সম্পর্কে সকলকে সচেতন হতে হবে এবং প্রতিরোধ করতে হবে। ‘‘শিক্ষার্থীদের এ সম্পর্কে যদি কোন অভিযোগ থাকে তাহলে তারা যেন কলেজ কর্তৃপক্ষকে অবহিত করে। তিনি শিক্ষার্থীদেরকে সবসময় জঙ্গিবাদ, মাদক,ইভটিজিং বিষয়ে সচেতন থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।”
অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, অন্যান্য শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ