তৃতৃীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্ত্মিপূর্ন ভাবে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৭টি ও স্বতন্ত্র প্রার্থী ৬টি ইউনিয়নে বিজয়ী হন। ইতিমধ্যে আ’লীগ দলীয় ৪ জন চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরম্ন হয়েছে চলে বিকেল ৪টা পর্যন্ত্ম। সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্র ও বাইরে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। ১৩ ইউনিয়নে ব্যালোট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ী হলেন যারা ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. ফেরদাউস আলম সরকার। সাদুল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেবায়ের আজিম স্বপন পাঠান। বাগানবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুলস্নাহ আল মামুন। কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছোবহান সরকার সুভা। গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত শহিদউলস্নাহ প্রধান। সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিক খোকন। ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী টানা দুই বারের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী। ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করীম। এখলাছপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম।
ইতিমধ্যে মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১টি ইউনিয়ন নির্বাচন বন্ধ রয়েছে।