শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বিআরটিসির সব বাসেই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া সুবিধা পাবে

নিজস্ব প্রতিবেদক / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করার সময় শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ায় চলাচলের সুযোগ অব্যাহত রাখবে।

বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম জানান, সারাদেশের শিক্ষার্থীরাই এ সুবিধা পাবে। শিক্ষার্থীরা যাতে সুষ্ঠভাবে এই সুযোগটি পেতে পারে সেজন্য বিআরটিসি সংশ্লিষ্ট সকল মহলের কাছ থেকে সহযোগিতা কামনা করছে।

মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিআরটিসি শিক্ষার্থীদের জন্য এ ধরনের সুবিধা অব্যাহত রাখবে।

তিনি চালক ও কন্ডাক্টরসহ বিআরটিসি বাসের সকল স্টাফকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য এবং ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার অপ্রয়োজনীয় কথাকাটাকাটি না করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, “আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে এ ব্যাপারে সমর্থন ও সহযোগিতার প্রয়োজন রয়েছে, যাতে করে অ-ছাত্ররা এই সুবিধা ভোগ করতে না পারে।”
বিআরটিসি চেয়ারম্যান আরো বলেন, কোনো অ-ছাত্র এই সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ