শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি আরো নতুন ৭৪ ডেঙ্গু রোগী

ইকবাল হোসেন / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৭৪ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৬১ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৩ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪০২ জন।  চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৭ হাজার ৭৮ জন ভর্তি হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ হাজার ৫৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ২৯৩ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১০৯ জন ভর্তি রয়েছে। এই কয়েকদিনে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ