শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

খাদিজা আক্তার, গাজীপুর / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।


আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান (শাহ সুলতান আতিক) বাদী হয়ে মামলাটি করেন। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার নলজানী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে।

মামলার বাদী তার আবেদনে অভিযোগ করেন, অভিযুক্ত জাহাঙ্গীর আলম একজন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিকালে তার বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন। যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তার বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ন হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। মামলায় তার ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী নূরনবী সরদার জানান, আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানাকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় গত শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে জাহাঙ্গীর আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদ থেকেও তাকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তার বিরুদ্ধে রাজবাড়ী ও পঞ্চগড়েও মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ