শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

‘চাকরি নয় সেবা’ এ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নতুন নিয়োগ বিধি অনুযায়ী ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে কনস্টেবল পদে চুড়ান্ত নিয়োগ পেয়েছেন ৩ হাজার জন।

শনিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান বলেন, ‘চাকরি নয় সেবা’ প্রতিপাদ্যে এবার শুরু হওয়া কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে শুক্রবার (২৬ নভেম্বর)। আবেদনকারীদের মধ্যে সাত ধাপে বাছাই শেষে কনস্টেবল পদে ৩ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের তদবির কিংবা অর্থের লেনদেন ছাড়াই নিরপেক্ষভাবে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি জানান, কনস্টেবল পদে মেধা ও শারীরিক দিক থেকে অধিক যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে পুলিশে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২৫ অক্টোবর। তিন হাজার শূন্য পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৩৮ হাজার ৫৩৪ জন।

এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৩৪ জন এবং নারী ১৬ হাজার ৪৩৪ জন। শারীরিক সক্ষমতা যাচাই শেষে ২৩ হাজার ৬৯৭ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২১ হাজার ৭৫৯ জন পুরুষ এবং ১ হাজার ৯৩৮ জন নারী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭ হাজার ৪০০ জন প্রার্থীর মধ্যে কনস্টেবল পদে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন ৩ হাজার।

জানা যায়, এবারের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অত্যন্ত সাধারণ পরিবারের যেমন- দিনমজুর, কৃষক, ভ্যানচালকের সন্তানরাই বেশিরভাগ চাকরি পেয়েছেন। কোনো ধরনের তদবির বা অর্থছাড়া কনস্টেবল পদে চাকরি পাওয়া সাধারণ পরিবারের তরুণ-তরুণী এবং তাদের বাবা-মার জন্য ছিল স্বপ্নের মতো। এসব পরিবারের সন্তানদের কাছে মাত্র ১৩৩ টাকা ফি দিয়ে পুলিশের চাকরি পাওয়া ছিল স্বপ্নাতীত।

পুলিশ সদর দপ্তর জানায়, পিআরবি পরিবর্তনের মাধ্যমে মেধা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে ৭ ধাপে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে প্রাথমিক বাছাই, দ্বিতীয় ধাপে শারিরীক মাপ এবং ফিজিক্যাল অ্যানডুরেন্স টেস্ট, তৃতীয় ধাপে লিখিত পরীক্ষা, চতুর্থ ধাপে মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা, পঞ্চম ধাপে প্রাথমিক নির্বাচন, ষষ্ঠ ধাপে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং সপ্তম ও সর্বশেষ ধাপ হলো চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। প্রার্থীদের শারীরিক সক্ষমতা ৭টি ইভেন্টের মধ্য দিয়ে যাচাই করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ কনস্টেবল নিয়োগের লক্ষ্যে প্রথমেই পিআরবি সংশোধনের উদ্যোগ গ্রহণ করেন। অনলাইনে আবেদন গ্রহণ এবং ওয়েব বেইজড স্ক্রিনিংয়ের মাধ্যমে কনস্টেবল নিয়োগ পরীক্ষা ডিজিটাইজেশন করা হয়েছে।

কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কেউ যাতে অসাধু পন্থা অবলম্বন করতে না পারে সেজন্য পুরো নিয়োগ প্রক্রিয়া চলাকালীন পুলিশ অত্যন্ত তৎপর ও সচেষ্ট ছিল। কয়েকটি জেলায় কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, আমরা প্রধানমন্ত্রীর সুযোগ্য দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশকে উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছি। এবারের কনস্টেবল নিয়োগ সে প্রক্রিয়ারই অংশ। এজন্য বর্তমান নিয়োগ বিধি সংশোধন করা হয়েছে।

তিনি নিয়োগবিধি সংশোধনে সার্বিক সহায়তা প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ভবিষ্যতে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সার্জেন্ট পদে নিয়োগের ক্ষেত্রেও মেধা ও শারীরিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই নিয়োগ পাবেন বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ