শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

চাঁদপুর মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক মিলাদ

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে শনিবার (২৭ নভেম্বর) ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব নুরুননাহার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, ভ‚গোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, পদার্থবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক জীবন কানাই সাহা, অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, ব্যবস্থঅপনা বিভাগের সহকারী অধ্যপক পেয়ার আহাম্মদ, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, রসায়ন বিষয়ের প্রভাষক মোঃ ইলিয়াছ হোসেন, প্রমুখ। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাবিহা নাছির, মানছুরা আক্তার ও মীম আক্তার।

সভাপতির বক্ত্যব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, ‘‘শিক্ষার্থীদের এ বিদায় তোমাদের শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ, প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের কখনো বিদায় হয় না। তোমরা সবসময়ই তোমাদের এ প্রিয় প্রাঙ্গনে আসবে এটাই প্রত্যাশা। তিনি শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা অতীতের ন্যায় এবারও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।”

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী। দোয়া মাহফিল অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ