শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ৯ আসামি আটক

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে  বিভিন্ন মামলার ৯ আসামীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে নন-জি-আর মালার ৩, সি-আর মামলার ৪ , পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ১ এবং পূর্বের মামলার ১ জনসহ মোট ৯ জন আসামী আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গাব্দের গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে নন-জিআর মামলার আসামী মোঃ কামাল হোসেন (২৫), একই সময় এএসআই আবুল হাসেম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে নন-জি.আর মামলার আসামী মোঃ মোশারফ হোসেন তপাদার (২৬), এএসআই মোহাম্মদ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গাব্দের গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার মোঃ রাসেল (২৫)।

একই সময় এসআই রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার বড়ালী অভিযান পরিচালনা করে নন-জিআর মামলার রাসেল (২৬), একই সময় এএসআই জামসেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার কাছিয়াড়ায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী মোঃ বাচ্চু মিয়াকে, একই সময় এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার কেরোয়ায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী জেসমিন বেগম (৩৮)।

একই সময় এএসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামদাসেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী ফয়সাল হোসেন ও এসআই বরকত উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে পূর্বের মামলার আসামী মোঃ হোসেন (২৬) এবং এসআই আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা এলাকা থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় আসামী দুর্জয় শীলকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৯ আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ