শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিচ্ছেন: ড. মহীউদ্দীন খান

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

কচুয়া পৌরসভার নিলামপাড়ায় অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে অধিকতর গুরুত্ব প্রদান করে সমহারে অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও সমান গুরুত্ব দিচ্ছেন। এই লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে। এছাড়া তিনি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী হয়ে শিক্ষা গ্রহণের অহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ মো. খোরশেদ আলম, কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়ার মুহতামিম মাওলানা মো. আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি জাবরুল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল ও পৌর কাউন্সিলর আব্দুল কাদির,জাহাঙ্গীর আলম ও মো. তাজুল ইসলাম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ