শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শাহরাস্তিতে দুই সিএনজি সংঘর্ষে আহত ৫

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই সড়কে কালিয়া পাড়া ও দোয়াভাঙ্গার মধ্যবর্তী স্থানে দুটি সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।

আহতরা হলেন, হাজীগঞ্জের গন্ধব্যপুর চর বাড়ির মনির হোসেনের স্ত্রী সুমি (২২), কচুয়ার আশ্রাফপুর গ্রামের মৃতঃ আঃ বারেকের পুত্র আলমগীর (৪৭) ও তার স্ত্রী শাহিনা বেগম, শাহরাস্তির যাদবপুর গ্রামের মনির হোসেনের পুত্র জসিম ও ময়মনসিংহের হালুয়া ঘাটের হিরনের স্ত্রী সুধা রানী (৩০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আয়েশা সিদ্দিকা জানান, আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ