শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

বিদেশ থেকে চিকিৎসক আনতে বিএনপির কোনো পদক্ষেপ নেই: আইনমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি )

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশ থেকে চিকিৎসক এনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার কথা বলা হলেও বিএনপি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ওনারা সেই লাইনে হাঁটবেন না।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ওনারা বলছেন ওনাদের নেত্রীকে এখনই বিদেশে পাঠাতে হবে। চিকিৎসা করাতে হবে বিদেশে। আমাদের চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ। খালেদা জিয়া তিন তিন বার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আমি তাদের বলেছি, বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করাতে পারেন।

তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থা কোকো জাহাজ না, রাতারাতি হয়ে যাবে। এর জন্য ভৌত অবকাঠামো দাঁড় করানোর প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়। সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। আগামী ১২ বছরে তার সুফল দেখবেন।

সংসদে বিএনপির সংসদ সদস্যদের স্বাস্থ্যখাত নিয়ে সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, ওনারা স্বাস্থ্যের অব্যবস্থার কথা বলেছেন। ওনারা ২৬ বছর শাসন করেছেন, আমি শাসন করেছেন বলব, সেবা করেন নাই। কী করেছিলেন স্বাস্থ্য ব্যবস্থার, মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাবেন না? ওনারা শুধু দেখেন পশ্চিম দিক, কাবা শরিফের আগে আর আমাদের পরে সেই পশ্চিম দিক।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে আইনের শাসন চালু করে। বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করে। দেশের উন্নয়ন হচ্ছে।

মন্ত্রী বলেন, একটা উন্নয়ন সঙ্গে সঙ্গে হয়ে যায় না। এটা ভাঙা সুটকেস থেকে আলাউদ্দিনের চেরাগ নয় যে, কোকো জাহাজ হয়ে যাবে। এটা করতে হলে প্রথম ভৌত অবকাঠামো দাঁড় করাতে হয়। এই ১২ বছরে প্রধানমন্ত্রী সেটা করেছেন। এটার ফল আগামী ১২ বছরে দেখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ