শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সহকর্মীকে মারধরের ঘটনায় পাউবো’র নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

সহকর্মীকে মারধরের ঘটনায় রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অসদাচরণ ও চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার রাতে তাকে বরখাস্ত করা হয়। পাউবোর উপসচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।

ওই আদেশে বলা হয়, আব্দুল আহাদকে সাময়িকভাবে বরখাস্ত করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রবিধানমালার প্রবিধি ৫৫(৪) অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
এর আগে, বুধবার সন্ধ্যার দিকে সহকর্মীকে মারধরের ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে ভুক্তভোগী রাজবাড়ী পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. রনি প্রধান প্রকৌশলী বরাবর অভিযোগ দেন।

ভিডিওতে দেখা যায়, গত মঙ্গলবার রাজবাড়ীতে পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের অফিস কক্ষে ঢুকে চেয়ারে বসেন উপ-সহকারী প্রকৌশলী মো. রনি। একপর্যায়ে আব্দুল আহাদ তাঁর বসার চেয়ার থেকে উঠে গিয়ে মো. রনিকে গলাচেপে চেয়ার থেকে ফেলে বুকের ওপর চেপে বসেন এবং গালাগাল করতে থাকেন। এ সময় অফিস কক্ষের এক ব্যক্তি নির্বাহী প্রকৌশলীকে নিবৃত্ত করার চেষ্টা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ