শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

নৌকার প্রচারণায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান

মো: কামরুজ্জামান হারুন / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

মতলব উত্তর উপজেলায় ইউপি নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে প্রচারণা করেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।


বৃহস্পতিবার দিনব্যাপী তিনি ষাটনল, কলাকান্দা, এখলাছপুর, গজরা, ফরাযীকান্দি সহ কয়েকটি ইউনিয়নে গিয়ে নৌকা প্রতীকের পক্ষে পথসভা, লিফলেট বিতরণ সহ প্রচারণা করেন এবং ভোট চান।
প্রচারণায় করার সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা আওয়ামী লীগের লোক নয়। তারা বিএনপি জামায়াতের এজেন্ডা হয়ে প্রার্থী হয়েছেন। তাই তাদের আওয়ামী লীগে আর কোন স্থান নেই। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। কারণ তারা দলীয় সিদ্ধান্তের বাইরে চলে গেছেন। তিনি আরও বলেন, আমি ৯৬ সাল থেকে রাজনীতি করি। ‘ কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাই নি। ভবিষ্যতেও যাব না। তাই দলের সিদ্ধান্তের বাইরে না গিয়ে নৌকার পক্ষে কাজ করুন। তাহলেই নৌকার জয় হবে, উন্নয়ন অব্যাহত থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।


তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করার বিকল্প নেই।আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য  অ্যাড. নুরুল আমিন রহুল সহ মতলবের সকল নেতৃবৃন্দের সুনাম অক্ষুন্ন রাখতে  সবাই নৌকায় ভোট দিবেন।


আরো বক্তব্য রাখেন, গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ উল্লাহ প্রধান, ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ উল্লাহ সরকার,ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করিম, এখলাশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড জসিম উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদক সুজন চন্দ্র ভৌমিক,গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, এখলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বেপারী, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমান উল্লাহ মাস্টার প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ