শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

হাইমচরে চেয়ারম্যান ১১, মেম্বার ৫৭, সংরক্ষিত ২১ জনের মনোনয়ন পত্র জমা

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

হাইমচরে ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন ও ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ১১ জন ও মেম্বার পদে ৫৭ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ২১ জনের মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে।


নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী,স্বতন্ত্র থেকে বি এন পি নেতা সরদার আঃ জলিল মাষ্টার, বি এন পি নেতা সরদার নুরে আলম জিকু, চরমোনাই মনোনীত হাতপাখা প্রতিকে হাফেজ মোঃ বেলাল হোসেন সবুজ ৫নং হাইমচর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে মোঃ জুলফিকার আলী সরকার, চরমোনাই মনোনীত হাতপাখা প্রতিকে মোঃ রাজা মিয়া সরদার, স্বতন্ত্র থেকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহাদত সরকার,আওয়ামীলীগ নেতা নাঈম সরকার, আওয়ামীলীগ নেতা আঃ হক মোল্লা, যুবদল নেতা মোঃশাহীনুল ইসলাম শাহীন মনোনয়ন পত্র জমাদেন।


মেম্বার পদে ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ৬ জন , ৩ নং ওয়ার্ডে ৪ জন,৪ নং ওয়ার্ডে ৩ জন, ৫ নং ওয়ার্ডে ৬ জন,৬ নং ওয়ার্ডে ৪ জন,৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ৩ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ ওয়ার্ডে ৪ জন।৪,৫,৬ নং ওয়ার্ডে ৩ জন। ৭,৮,৯ নং ওয়ার্ডে ৫ জন।


হাইচর ইউনিয়নে মেম্বার পদে ১ নং ওয়ার্ডে ৩ জন,২নং ওয়ার্ডে ২জন, ৩ নং ওয়ার্ডে ২ জন,৪ নং ওয়ার্ডে ৩ জন, ৫ নং ওয়ার্ডে ৩ জন ৬নং ওয়ার্ডে ২ জন,৭ নং ওয়ার্ডে ২ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন,৯ নং ওয়ার্ডে ২ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে ৪ জন। ৪,৫,৬ নং ওয়ার্ডে ২ জন। ৭,৮,৯ নং ওয়ার্ডে ২ জন মনোনয়ন পত্র জমা দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ