শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

রাবিতে ভর্তির সময় বাড়ল, ক্লাস শুরু ২১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির কার্যক্রম আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একাডেমিক কার্যক্রম শুরু হবে ২১ ডিসেম্বর।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার প্রধান এএইচ আসলাম এ তথ্য জানান।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল, ২৫ নভেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে পহেলা ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।

উপ-রেজিস্ট্রার এএইচ আসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম ভর্তি প্রক্রিয়া শুরু হয়। সম্প্রতি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে, যারা রাবিতে ভর্তি হয়েছিল। এখন তারা ভর্তি বাতিল করছে।

তিনি আরও বলেন, রাবিতে অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। যার কারণে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ২১ ডিসেম্বর থেকে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ