শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

গাজীপুরে মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার

খাদিজা আক্তার, গাজীপুর / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকা থেকে পুলিশ মা ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে। বুধবার রাতে লাশ দুটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ধারনা করছে উদ্ধারকৃত লাশ দুটি মা ও মেয়ের হতে পারে।


গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, দেশীপাড়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে মায়ের বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে। তার পড়নে ছিল খয়েরি রঙের বোরকা, গায়ের রং ফর্সা।
 আর মেয়েটির বয়স ৪-৫ বছর হবে।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন জানান, এলাকাটি নির্জন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের এখানে এনে গলা কেটে হত্যা করেছে।

ওসি রফিকুল ইসলাম আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ