আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা নিজ নিজ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ চালাতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী পথ সভা করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত।
মঙ্গলবার (২৩ নভেম্বর) মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণদের উদ্যোগে নির্বাচনী পথা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে জনসমর্থন জানান ।
চেয়ারম্যান প্রার্থী হাবিবা ইসলাম সিফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে সুলতানাবাদ ইউনিয়ন থেকে নৌকা প্রতীক দিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দেশের উন্নয়ন করছেন, তেমনি সরকারের উন্নয়ন ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে একজন যোগ্য চেয়ারম্যানের বিকল্প নেই। তাই সকল নেতাকর্মীর কাছে আমার আবেদন নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাই কাজ করবেন। তিনি বলেন, নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক, নৌকা প্রতীক জয়ী হলে সুলতানাবাদ ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। তাই নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে সবাই নৌকায় ভোট দিন।