শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের হাফ ভাড়া চেয়ে রিটের শুনানি রোববার

আশেক এলাহী / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেনে ভাড়া অর্ধেক করতে নির্দেশনা চেয়ে আনা রিটের শুনানি হবে আগামী রোববার।

রিটটি বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজ বৃহস্পতিবার রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়।

রিটটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আদালত আগামী রোববার রিটের শুনানির জন্য তালিকায় দেবে। ওই দিন শুনানি হবে।’

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার নির্দেশনা চেয়ে গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

রিটে স্বরাষ্ট্রসচিব, নৌসচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয় সচিব, আইজিপি’কে বিবাদী করা হয়েছে।

রিটে শিক্ষার্থীদের জন্য ভাড়া অর্ধেক করার বিষয়ে অন্তর্ব্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সব ধরনের পরিবহনে অর্ধেক ভাড়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারির আর্জি পেশ করা হয়েছে।- বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ