শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১১৮ রোগী

নিজস্ব প্রতিবেদক / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ১১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৮৬ জন ও বাকি ৩২ জন ঢাকার বাইরের। বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি সক্রিয় রোগীর সংখ্যা ৪৮০ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৬৮ জন ও বেসরকারি হাসপাতালে ১২২ জন রোগী চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৮ জন রোগীর মধ্যে রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালে ৩৫ জন ও বেসরকারি হাসপাতালে ৫১ জন চিকিৎসাধীন এবং বাকি ৩২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২৬ হাজার ৮৫৯ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে ২৬ হাজার ২৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ