শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পাকিস্তানি হানাদার মুক্ত (২৫ নভেম্বর) ফরিদগঞ্জ মুক্ত দিবস পালন করা হয়েছে।


দিবসটি উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন র‌্যালি আলোচনাসভা ও স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে।

বৃহস্পতিবার (২৫নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে বিজয় র‌্যালি বের হয়ে ফরিদগঞ্জের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতার বিজয় স্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানে পুস্পমাল্য অর্পণ শেষে বিকালে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে ও ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ উল্লাহ তপদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জাহিদুল ইসলাম রোমান, ভাইস-চেয়ারম্যান জি এমন তছলিম, জেলা পরিষদ সদস্য মসিউর রহমান মিঠু, মুক্তিযোদ্ধা সংসদের ডিপডি কমান্ডার সরোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সহ-সভাপতি মানিক পাঠান,সাবেক সভাপতি নুরুন্নবী নোমান সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের( ২৫ নভেম্বর) এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনীর সদস্যরা ফরিদগঞ্জ থেকে পালিয়ে যায়। মুক্ত হয় ফরিদগঞ্জ। উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা বিজয় পতাকা উত্তোলন করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ