শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

মাঝেমাঝেই চোখ কেঁপে ওঠে? রোগের লক্ষণ নয় তো !

লাইফস্টাইল ডেস্ক / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

অনেকেরই সময়ে অসময়ে চোখের পাতা কাঁপে। এই পাতা কাঁপা খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় আচমকাই চোখের পাতা কেঁপে ওঠে। নিত্যদিন কাজের ফাঁকে এই চোখের পাতার কাঁপুনি অপ্রস্তুতে ফেলে দিতে পারে। 

উভয় চোখের ক্ষেত্রেই এমন কাঁপুনি হতে পারে। কখনও এটি কয়েক মুহূর্তের জন্যে দেখা দেয়, আবার কখনও এটি দীর্ঘস্থায়ীও হতে পারে। তবে এটি শরীরের জন্যে ক্ষতিকর নয়। ক্রমাগত এ রকম হতে থাকলে স্নায়ুর সমস্যার উপসর্গ বলে ধরা যেতে পারে। তার জন্যে প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

চোখের পাতা কাঁপার কারণ কী?

এই সমস্যার কোনও একটি কারণ নেই। শারীরিক, মানসিক, স্নায়বিক— এই তিনটির যে কোনও একটি কারণে চোখের পাতা কাঁপতে পারে। তবে চিকিৎসকেদের মত অনুযায়ী, চোখের পাতা কাঁপার মূল কারণ ক্লান্তি। এ ছাড়াও মানসিক উদ্বেগ, ঘুম কম হওয়া, ঘন ঘন ধূমপান, অতিরিক্ত কফি খাওয়া, দীর্ঘ ক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা ইত্যাদি কারণেও চোখের পাতা কাঁপতে পারে।

কী ভাবে পাবেন প্রতিকার:

১) পর্যাপ্ত পরিমাণে ঘুমোন।

২) উদ্বেগমুক্ত থাকার চেষ্টা করুন।

৩) অতিরিক্ত চা, কফি পান করা বন্ধ করুন।

৪) ঘন ঘন ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।

৫) শরীর এবং মনকে পর্যাপ্ত বিশ্রা‌ম দিন।

সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ