শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

হাইমচরে চরভৈরবী ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত করতে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে হাইমচর উপজেলা চরভৈরবী ইউনিয়নের আমতলী বাজার সংলগ্ন মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন যুবদলের আহবায়ক দিদারুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন সাগর।


অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন হাইমচর উপজেলা যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম মাঝি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি সরোওয়ার গাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান আখন।

এতে বক্তব্য রাখেন চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহবুব আলম জিতু হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ভুট্টো, জি এম ফজলুর রহমান আকাশ, মোঃ সোলাইমান মিয়া, শরীফ হাওলাদার প্রমূখ।

সম্মেলনে বক্তারা বলেন- তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির শক্তি। তাই দলকে সুশৃঙ্খল ও সংগঠিত করতেই ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করা হচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের ভোটেই নেতা নির্বাচিত হচ্ছেন।
আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তারা আরও বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ জনগণের ভোটে নয়, নিশিরাতে গায়েবী ভোটে ক্ষমতায় এসেছেন। এভাবেই বাকশালী কায়দায় দেশ পরিচালনা করতে চায়। কিন্তু তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। অচিরেই গণঅভূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাঝি, মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম মিয়াজি, ২নং আলগী উত্তর ইউনিয়ন যুবদলের আহবায়ক জসিম গাজী, সদস্য সচিব ছিদ্দিক গাজী,  যুগ্ম আহ্বায়ক মহসিন মিয়া, দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহবায়ক হুমায়ুন কবির লিটন, ৬নং চরভৈরবী ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর রাঢ়ী, সাধারণ সম্পাদক রাকিব রাঢ়ী, ২নং ওয়ার্ড সভাপতি হারিছ মোল্লা, সাধারণ সম্পাদক আল আমিন, ৩নং ওয়ার্ড সভাপতি মহসিন হাওলাদার, সাধারণ সম্পাদক বুল বুল মাল, ৪নং ওয়ার্ড সভাপতি বিল্লাল খান, সাধারণ সম্পাদক সুমন মল্লিক, ৫নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফারুক জমাদার, ৬নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর দেওয়ান, সাধারণ সম্পাদক জাকির বেপারী, ৭নং ওয়ার্ড সভাপতি আলমগীর প্রধানীয়া, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ, ৮নং ওয়ার্ড সভাপতি মাইনুদ্দিন মাঝি, সাধারণ সম্পাদক বিল্লাল সর্দার, ৯নং ওয়ার্ড সভাপতি হানিফ চৌকিদার, সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদার সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ