শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

দর্পণ ডেস্ক / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে ঢাকা এসে পৌঁছেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন সোমবার সকাল সোয়া ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানিয়েছে, দ্বি-পাক্ষিক বিষয় ছাড়াও নাসিমের সফরকালে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য-শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া সফরকালে মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ফয়সাল নাসিম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

এর আগে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ চলতি বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

সূত্র : বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ