শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

ফরিদগঞ্জে স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ফরিগঞ্জ প্রতিনিধি / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে নতুন ভোটারদের কাছ থেকে স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।


সোমবার (২২নভেম্বর) সরজমিনে গিয়ে জানাগেছে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রাম ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন পাঠানের বিরুদ্ধে স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি স্বীকার করে বলেন, যে সকল নতুন ভোটাররা স্লিপ হারিয়েছে, তাদের কাছ থেকে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের নির্দেশনাক্রমে প্রতি কার্ডধারীর কাছ থেকে ২শ ৩০ টাকা সংগ্রহ করা হয়েছে। ১নং ওয়ার্ডে পুরুষ ৯৪, নারী ৫৪ জনের নতুন স্মার্ট কার্ড দেওয়া হয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্মার্টকার্ড ধারী জানান, ২০১৮ সালে ভোটার হওয়ায় স্লিপ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই টাকা দিয়ে ইউপি সদস্যের কাছ থেকে স্মার্টকার্ড সংগ্রহ করেছি। ইউনিয়ন তথ্য সহকারী আব্দুল কাদির লিটন জানান, ইউপি সদস্যদের কে এরকম কার্ড বিতরণের সময় কোনও টাকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি।


তিনি আরো জানান, আমাকে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে ফোন দিয়ে বলা হয়েছে যে, ইউনিয়নের নতুন ভোটারদের স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য আমি কার্ড গুলো সংগ্রহ করে ইউনিয়ন পরিষদে এনে ইউপি সদস্য দের মাঝে বিতরণ করেছি। কার্যালয় থেকে এরকম কোনও নির্দেশনা দেওয়া হয়নি।


এ বিষয়ে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়্যারম্যান সওকত আলী বিএসসি মোবাইল ফোনে জানান, এরকম কোন তথ্য যদি নির্বাচন কমিশন থেকে দেওয়া হয় তাহলে নেওয়াটা সঠিক, তবে যদি, কমিশন এমন নির্দেশনা না দেয় তাহলে নেওয়াটা আইনের পরিপন্থি।


উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নির্বাচন কমিশন থেকে যাদের স্লিপ নেই তাদের বিষয়ে কোন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। পাশাপাশি নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত আসলে যাদের স্লিপ হারিয়েছে তাদের স্মার্ট কার্ড বিতরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ