গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার দিনব্যাপী পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিজিবি টহল দিতে দেখা গেছে।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সব ধরণের সহিংসতা এড়াতে গত রোববার থেকে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার দিনব্যাপী পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকা বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৩ প্লাটুন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী বিভিন্ন এলাকায় বিজিবি টহল অব্যাহত থাকবে।