শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

কচুয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় রিপন নামে একজন গুরুতর আহত হন।

শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কচুয়া উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার সিএনজিচালক সোহেল ও একই উপজেলার মৈশামুড়া গ্রামের গোকুল সরকার। এ ঘটনায় গুরুতর আহত যাত্রী রিপনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যান ট্রাকের ড্রাইভার। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যাবত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা শাহরাস্তিগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, দুর্ঘটনায় দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচলে ব্যবস্থা করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ