শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

হাইমচরে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বেজা’র নির্বাহী চেয়ারম্যান

মো: মহসিন মিয়া, হাইমচর / ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের হাইমচর উপজেলার ৮ হাজার ২০১ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় নীলকমল ইউনিয়নের প্রস্তাবিত বায়ারচরে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মাজেদুর রহমান খাঁন এর সভাপতিত্বে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইমচরে আগমন করে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি ৮ হাজার ২০১ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিানা সার্বিক মানুষের ভাগ্যের উন্নয়ন চান। তাই তিনি গ্রামের মত দূর্গম অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের মত বড় কাজ হাতে নিয়েছেন।

চরের ভূখন্ডটি উপজেলার মূল ভূখন্ড হতে বিচ্ছিন্ন যা একটি বিরাট চ্যালেঞ্জ। আপনাদের এখানে অর্থনৈতিক অঞ্চল হলে জীবন মানসহ সকল পর্যায়ে সার্বিক উন্নয়নের প্রতিফলন ঘটবে। দৃশ্যমান এমন উন্নয়ন হবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এ গ্রাম হয়ে যাবে শহর, এখানে অর্থণৈতিক অঞ্চলের সাথে সাথে নদী বাঁধ নির্মানসহ শিল্প থানা, হাসপাতালসহ বড় ব্রীজ নির্মাণ করা হবে। যার জন্য প্রয়োজন এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগীতা। আগামি ২ মাসের মধ্যে এখানে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করবো বলে আশা করছি।

এজন্য এখানেই অতিদ্রুত হাসপাতাল নির্মাণ, শিল্পাঞ্চল থানা, সরকারি রেস্ট হাউজ নির্মাণ করা হবে। সকলের সার্বিক সহযোগীতায় আগামি ২ বছরের মধ্যে অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শেষ হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, বেজা প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ