শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

যে ৩টি অভ্যাস আপনার মানসিক চাপের কারণ

লাইফস্টাইল ডেস্ক / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

রাগ, হতাশা, একাকিত্ব, ভয় এই সকল অনুভূতিগুলো আচ্ছন্ন করে ফেলে আমাদের মনকে। মনের এই নেতিবাচক অনুভূতি শারীরিকভাবেও প্রভাব ফেলে। যার ফলে সবসময় অস্থিরতা, গলা শুকিয়ে যাওয়া, শরীর ঘেমে ওঠা, যেকোনো কাজে অনীহার মত লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে।

মানসিক চাপযুক্ত কিছু পরিস্থিতিতে ভয় সম্পূর্ণভাবে মনকে আচ্ছন্ন করে ফেলে। আমাদের প্রধান কিছু অভ্যাস পরিহার করলে মানসিক চাপ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে।

  • অস্বাস্থ্যকর খাবার

আপনি কেমন খাবার খাচ্ছেন তার ওপর অনেকটাই নির্ভর করে আপনার স্বাস্থ্য কেমন থাকবে। যখন স্বাস্থ্যকর খাবার খাবেন তখন শরীর ও মন দুটোই ভালো থাকবে। কারণ তখন আপনার শরীর যথেষ্ট পুষ্টি পাবে। কিন্তু আপনি যদি অস্বাস্থ্যকর খাবার খেতে থাকেন তাহলে তার প্রভাব পড়বে মানসিক স্বাস্থ্যেও। আপনি নানা ধরনের মানসিক সমস্যা অনুভব করবেন। এটি বাড়তে দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া গতি থাকবে না।

  • শারীরিক ক্রিয়াকলাপের অভাব

আপনি যদি চাকরিজীবী হন, দিনের বেশিরভাগ সময় কাটে কম্পিউটারের সামনে বসে থেকে। এছাড়াও অনেকে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করতে বেশি পছন্দ করেন। যে কারণে কমতে থাকে শারীরিক ক্রিয়াকলাপ।

আলাদাভাবে ব্যায়াম নাও করে থাকেন তবে অন্তত একটু হাঁটাহাঁটি বা সাইকেল চালানোর মতো অভ্যাসগুলো করুন। ঘরের কাজ করলেও তা ব্যায়ামের মতো সুবিধা দিতে পারে। বাড়ি ঝাড়ু দেওয়া, ঘর মোছা এসব হতে পারে ভালো ব্যায়াম। এতে আপনার শরীরে হ্যাপি হরমোন নিঃসরণ হবে। ফলে ভালো থাকবে মন।

  • পর্যাপ্ত ঘুম না হলে

ঘুমকে অনেকে মনে করেন সময় নষ্ট করা। আসলে তা নয়। দিনের বেলা নির্বিঘ্নে কাজ করার জন্য রাতে পর্যাপ্ত ঘুম জরুরি। ঘুমের চক্র নষ্ট হলে তার প্রভাব পড়তে শুরু করে শরীর মনে। অনেকের বদ অভ্যাস হলো ঘুমের সময় স্মার্টফোনের স্ক্রিনে সময় কাটানো। এটি আপনার ঘুমকে ব্যহত করে। তাই এই অভ্যাস থাকলে তা বাদ দিন। কারণ ঘুম না হলে আপনার মানসিক অবস্থার ওপর তার প্রভাব পড়বেই।

জীবনযাপনের ক্ষেত্রে এই তিন প্রধান বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ এই তিন কাজ ঠিকভাবে করলে আপনার সুস্থ থাকার পথ অনেকটাই সুগম হবে। আপনার শরীরের পাশাপাশি উন্নতি হবে মানসিক স্বাস্থ্যেরও।


এই ক্যাটাগরির আরো সংবাদ