শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত সেনা সদস্যদের যৌথ সাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইকেল শোভাযাত্রা ভারতে প্রবেশ করেছে। ৫ দিনের সফর শেষে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যৌথ সাইকেল শোভাযাত্রাটি চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের গেদে চেকপোস্টে প্রবেশ করে।

এর আগে সকাল ৯টায় যৌথ সাইকেল ব়্যালিটি দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করেন সাইকেল ব়্যালিতে অংশ নেওয়া দুই দেশের সেনা সদস্যরা। পরে বেলা সাড়ে ১১টার দিকে যৌথ সাইকেল ব়্যালিটি ভারতের উদ্দেশ্যে গমন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল মুহতাসিম হায়দার চৌধুরী। ভারতীয় অংশে প্রবেশ করলে যৌথ সাইকেল র‌্যালির সদস্যদের স্বাগত ও অভ্যর্থনা জানান ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদী।

শোভাযাত্রাটি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে কৃষ্ণনগর, কল্যাণী, রানাঘাট হয়ে কলকাতায় ফ্লাগইন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। যৌথ সাইকেলব়্যালির বাংলাদেশের ২০ জন সদস্য আগামী ২৬ নভেম্বর বেনাপোল হয়ে দেশে ফিরবেন।

যশোর সেনানিবাসের স্টাফ অফিসার মেজর মোহাম্মদ জাকারিয়া জানান, গত ১৫ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর কর্নেল মুহিত সিংয়ের নেতৃত্বে ১৯ সদস্যের একটি সাইকেল র‌্যালি যশোর সেনানিবাসে পৌঁছায়। সেখানে ফ্লাগ অব শ্রীমনি শেষে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাহমুদুল আফজালের নেতৃত্বে ২০ জন সেনা সদস্যের একটি দল সাইকেলর্যা লিতে যোগ দেন।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সাইকেল র‌্যালির মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী মধ্যে চতুর্থ পর্বে একটি যৌথ সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। গত ১৫ নভেম্বর থেকে এ র‌্যালি শুরু হয়। বাংলাদেশের ২০ জন ও ভারতের ১৯ জন সেনা সদস্য যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় অবস্থান করেন। দুই দেশের সেনা সদস্যরা বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সার্কিট হাউস ও যুব উন্নয়ন অধিদপ্তরে রাত্রি যাপন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ