শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

হাজীগঞ্জে হারানো মেয়েকে খুঁজে পেল বাবা

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে ঐতিহাসিক বড় মসজিদের সামনে ফেলে যাওয়া শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে বাবার হাতে শিশুটিকে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

জানা যায়, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের জয়পুরা পুরান বাড়ির আজাদ হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা (২)। গত ১৬ নভেম্বর শিশু আয়েশার মা তাকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মহিলাদের নামাজ পড়ার কক্ষের সামনে রেখে চলে যায়। পরে শিশুটির বাবাকে ফোন করে মেয়েটিকে নিয়ে যেতে বলেন। রাতে শিশুর বাবা আজাদ হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে খুঁজে মেয়েটিকে না পেয়ে বাড়িতে চলে যান।

স্থানীয় ব্যবসায়ীরা ৯৯৯ কল করলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ শিশুটিকে হাজীগঞ্জ সমাজসেবা অফিসারের নিকট ন্যস্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, শিশুটিকে নতুন জামাকাপড় কিনে দিয়ে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) আয়েশাকে দেখে চিনতে পেরে হাজীগঞ্জ থানায় যোগাযোগ করেন। শুক্রবার সকালে উপযুক্ত পরিচয়ের পর শিশুটির বাবা আজাদ হোসেন, দাদা সফিকুল ইসলাম, নানী ও খালার উপস্থিতিতে কন্যা শিশুটিকে পরিবারের কাছে হস্থান্তর করা হয়।

শিশুটির বাবা আজাদ বলেন, জান্নাতুল ফেরদৌস মিতুকে প্রেম করে বিয়ে করি। সে গত ৫-৬ মাস তার বাবার বাড়ী শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নে পাথৈর গ্রামে থাকতো। হঠাৎ কেনো শিশুটিকে মসজিদের সামনে রেখে উধাও হয়ে গেলো বুঝতে পারছি না। তার ব্যবহৃত মুঠো ফোনটিও বন্ধ রয়েছে।

শিশুটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার এসআই প্রভাকর বড়ুয়া, সমাজ সেবা কার্যালয়ের মাঠকর্মী জসিমউদ্দিন, রামগঞ্জ উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম, সূচীপাড়া উত্তর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শিল্পি বেগম, শিশু আয়েশা সিদ্দিকার নানী ও খালা।


এই ক্যাটাগরির আরো সংবাদ