শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

ঢাকা ব্যুরো চীফ / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

রাজধানীর পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ইব্রাহিম গাজী (৪০) ও মনির হোসেন (৩৫)।
কমলাপুর রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন জানান, বৃহস্পতিবার সকালে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম গাজী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, বুধবার রাতে উত্তরা ৪ নং সেক্টরের ১৭ নং রোডের মাথায় ফরিদ মার্কেট সংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মনির হোসেন। ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিকেল ৫টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ