শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ট্রলি উল্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

হাজীগঞ্জে ট্রলি উল্টে নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা এলাকায়।

নিহত শ্রমিক উপজেলার হাটিলা টঙ্গিরপাড় এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আবুল হাসেম (৬০)।

স্থানীয়দের সূত্রে জানা যায়, হাটিলা এলাকার একটি নির্মাণকাজে যান বাকিলা ইউনিয়নের ছয়ছিলা-কাপাইকাপ সড়কের মিজিবাড়িতে।

সেখান থেকে কাজ শেষে ছোট ট্রাকে করে ফেরার পথে ট্রাকের মধ্যে থাকা ট্রলি উল্টে চাপা পড়েন শ্রমিক আবুল হাসেম। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ছয়ছিলা এলাকার ইউপি সদস্য মানিক মিয়াজী ট্রলি উল্টে ঢালাই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে প্রথমে থানায় আনা হয়। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ