সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ২১ নভেম্বর রোববার ঢাকা সেনানিবাসের রাস্তাসমুহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যান চলাচল না করার অনুরোধ জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ।
বুধবার (১৭ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ শে নভেম্বর ঢকা সেনানিবাসে অবস্থিত স্কুল সমূহের কেন্দ্রে অংশগ্রহণকারী সকল এসএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকগনকে বিকল্প রাস্তা ব্যবহার করে ঐদিন পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সেনানিবাসের মধ্য দিয়ে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ হতে আন্তরিক দুঃখ প্রকাশ করা হচ্ছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাগণকে বিকেল তিনটার মধ্যে এবং অন্যান্য অতিথিগণকে বিকেল সাড়ে তিনটার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।